দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর জেলা প্রতিনিধি : 

দেশের ১৮ কোটি মানুষের উন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি ১৪টি এতিমখানা ও ৭টি সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের ৩০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের ১৮০ দিনে অর্জন হলো- বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। সরকার পরিবর্তন হলেও পথে পথে আতঙ্ক আর নাম বদল শুরু হতো। প্রতিষ্ঠান দখল হতো; কিন্তু ৫ আগস্টের পরে আমরা দেশে পাহারা দিয়েছি যেন আর কোনো লাশ না পড়ে। বর্তমান সরকার দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করছে। একটি দীর্ঘমেয়াদি উন্নয়নের চেষ্টা করছে সরকার।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, এই দেশকে ধ্বংসস্তূপ করে রেখে চলে গেছে একটি মাফিয়া দল, একটি তথা কথিত সরকার। বিগত দিনে দেশের বিদ্যুৎ, গ্যাস সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংস্তুপ নিয়ে যাত্রা শুরু করেছি। বিদ্যুৎ, গ্যাস, আইন-শৃঙ্খলা, দুর্নীতি, মাদকসহ অসংখ্য সমস্যা নিয়ে কাজ করতে হচ্ছে। একটি দেশের মেরুদণ্ড ভেঙে দেয়ার জন্য যা যা করা দরকার বিগত মাফিয়া সরকার করে রেখে গেছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি।

ফারজানা শারমীন বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। নিবন্ধিত এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি অনুদান অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যের প্রয়োজন পূরণে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

ফ্যামিলি কার্ডের বিষয়ে ব্যারিস্টার ফারজানা শারমীন বলেন, দেশে এখন পর্যন্ত ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এখানে কোন রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়ার সুযোগ নেই। যোগ্য ব্যক্তিরাই ফ্যামিলি কার্ডে আওতায় আসবেন।

প্রতিমন্ত্রী বলেন, সবুজ একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা বলেছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। সন্তানকে সম্পদে পরিণত করবো, প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত করে গড়ে তুলবো। সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে। চলনবিলকে একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা হবে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ,সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বৈরাচারকে আর কখনও ফেরত আসতে দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬