স্বৈরাচারকে আর কখনও ফেরত আসতে দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা ১৮ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাজার এলাকায় সড়ক বিভাগের উদ্যোগে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, উন্নয়ন বিএনপি সরকারের পক্ষেই সম্ভব। উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই সম্ভব। আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার এখানে ছিল। কোনো ধর্মের বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন আমাদের সুযোগ এসেছে উন্নয়ন করার।

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও সরকারের পক্ষেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।

গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের মানুষের উন্নয়নের সুযোগ এসেছে।

তিনি বলেন, আপনাদের ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখানে উন্নত মানের মাদরাসা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে উন্নত মানের শিক্ষা পায়, সে ব্যবস্থা করা হবে। এ সময় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ তায়ালা যদি সহায় হন, তাহলে অলকান্দার সব মানুষের ভাগ্য উন্নয়ন করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।

ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বৈরাচারকে আর কখনও ফেরত আসতে দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বৈরাচারকে আর কখনও ফেরত আসতে দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১০:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬