দুই দিনে পোড়ানো হলো ১৪ যানবাহন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপিসহ কয়েকটি দলের অবরোধ চলছে। ধারাবাহিক এ অবরোধে যানবাহনে আগুনের ঘটনা ঘটেই যাচ্ছে। চতুর্থ দফার অবরোধে ১২ নভেম্বর ও ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত- এ দুদিনে ঢাকাসহ সারা দেশে ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি জানান, এ দুদিনে ১৪টি যানবাহনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, রাজধানীতে আটটিসহ বিভিন্ন জেলায় এসব আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন ও একটি ট্রাক পুড়েছে।

ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগের ফরিদপুর, সাভার, নারায়ণগঞ্জে একটি করে, বরিশাল বিভাগের বরিশাল সদরে একটি, রাজশাহী বিভাগের নাটোরে একটি, দিনাজপুরে একটি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

দুই দিনে পোড়ানো হলো ১৪ যানবাহন

প্রকাশের সময় : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩