Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশেও দাঁড়াতে হবে। কারণ, ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবারই নিজেদের গণ্ডি পেরিয়ে এগিয়ে আসা উচিত।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলের ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ রক্ষায় ও সমাজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রিজওয়ানা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীদের সমান ভূমিকা রাখতে হবে। সমাজের সমস্যাগুলো সমাধান করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

উপদেষ্টা বলেন, রাষ্ট্র হোক বা ব্যক্তি সব কাজের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত ন্যায্যতা। সেবা ও বন্ধুত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করতে ইনার হুইলের মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা একটি স্মরণিকা ও কনফারেন্স নিউজলেটার উন্মোচন করেন এবং মেমেন্টো বিতরণ করেন।

এতে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। আরও বক্তব্য দেন ইনার হুইল বাংলাদেশের জাতীয় প্রতিনিধি তাহিয়া খালিদ এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা।

আবহাওয়া

এনসিপির ‘জাতীয় নারী শক্তির’ ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব : পরিবেশ উপদেষ্টা

প্রকাশের সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫