তিন সচিবের দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক : 

তিনজন সচিবের দপ্তর বদল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা হলেন, রফিকুল আই মোহাম্মদ, শওকত রশীদ চৌধুরী ও এ.জে.এম সালাহউদ্দিন নাগরী।

শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে পদায়ন করা হয়েছে। এতদিন তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এতদিন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়া এ.জে.এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন করা হয়েছিল। ওই দিন চুক্তিভিত্তিতে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব (চুক্তিভিত্তিক) করা হয়। আর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়।

অন্যদিকে, সেদিন পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে : জয়সওয়াল

তিন সচিবের দপ্তর বদল

প্রকাশের সময় : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬