শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে আটটায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান।

নতুন চার মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

দুই প্রতিমন্ত্রী হলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার এমপি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নতুন শপথ নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দফতর এখনো বণ্টন হয়নি। তবে ড. মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, আন্দালিভ রহমান পার্থ তথ্য মন্ত্রণালয়, সাচিং প্রু জেরী পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রণালয় এবং এম. রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

শপথ নিচ্ছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। সেদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে কায়সার কামাল গত মার্চে ডেপুটি স্পিকারের দায়িত্ব পান। আর ১ জুন পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদও শূন্য হয়। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

নতুন করে যুক্ত হলেন চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী। এর মধ্যে একজন প্রতিমন্ত্রী সরকারের উপদেষ্টা পদে ছিলেন। জানা গেছে, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হতে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে : জয়সওয়াল

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬