নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় নানান অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ, দুটি ট্যাব, ৫৫টি সিমকার্ড এবং নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন ও ৩২ কেজি গাঁজা।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক 





















