ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর না করে মানুষের আচরণগত পরিবর্তন ঘটাতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট নির্মাতাদের কাজকে নিছক পেশাগত দায়িত্ব হিসেবে না দেখে জীবন বাঁচানোর সামাজিক দায়বদ্ধতা ও প্যাশন নিয়ে সৃজনশীলভাবে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেটরদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

সভায় ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাসের একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গতানুগতিক সরকারি প্রচারণার বাইরে গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং ঘরবাড়ি পরিষ্কারসহ ডেঙ্গু প্রতিরোধে কার্যকর আচরণে উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার ট্রেনিং দেওয়া হচ্ছে। স্যালাইনের সরবরাহ ও হাসপাতালের বেড প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা দিয়ে মৃত্যু ও সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, দরকার মানুষের আচরণগত পরিবর্তন।

তিনি আরও বলেন, মানুষ যাতে সচেতন হয়ে সরাসরি ঘরবাড়ি পরিষ্কারের পদক্ষেপ নেয়, সেই কার্যকর কাজটি করতে পারেন আপনারা—কনটেন্ট নির্মাতারা। মানুষ আপনাদের কথা মনোযোগ দিয়ে শোনে।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কয়েক হাজার স্বেচ্ছাসেবী তরুণকে সঙ্গে নিয়ে সারাদেশে একযোগে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এর ধারাবাহিকতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে।

বৈঠকে আগামী তিন মাসের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে দ্রুত তাদের প্রাথমিক ধারণা ও কর্মপরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আনুষ্ঠানিকভাবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ ডিজিটাল ক্যাম্পেইনের কনটেন্ট প্রচারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রকাশের সময় : ০৭:০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬