ডিএমপিতে ৭ পুলিশ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে জানানো হয়, সোমবার (৮ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।

নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহমুদুল হাসানকে ডিবি গুলশান বিভাগে, মো. কামরুজ্জামানকে ভাষাণটেক থানায়, মো. শফিকুল ইসলামকে হাতিরঝিল থানায় এবং মো. খোরশেদ আলমকে বিমানবন্দর থানায় বদলি করা হয়েছে।

এছাড়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমানকে ট্রাফিক ওয়ারি বিভাগে এবং মো. সিরাজুল ইসলামকে পিআই-দক্ষিণখান উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।

সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেন সিকদারকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডিএমপিতে ৭ পুলিশ কর্মকর্তার বদলি

প্রকাশের সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩