Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : 

স্কটল্যান্ড ত্রিদেশীয় সিরিজ এবং ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোববার (১০ মে) ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন স্পিনার নাহিদা আক্তার।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মে মাসের শেষ দিকে স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। এই সিরিজকে ২০২৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ এ নিয়ে রোববার (১০ মে) সংবাদ সম্মেলনে বলেছেন, তাজ নেহার বহুমুখী একজন ব্যাটার, যিনি ১ থেকে ৬ নম্বর পজিশনের যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারে। বিশেষ করে ইনিংসের শেষ ৫ ওভারে রান তোলার যে সমস্যা দলে রয়েছে, তাজ নেহার সেটি সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সংবাদ সম্মেলনে কথা বলছেন নারী দলের প্রধান নির্বাচক।

এরপর তার দল নিয়ে ব্যাখ্যা, বাংলাদেশের ক্রিকেটে ভালো পেসারের পাইপলাইন বেশ সংকীর্ণ এবং অনেক সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা ইনজুরিতে পড়ে। যদিও ইংল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক হওয়ার কথা, তবে সাম্প্রতিক সময়ে সেখানে উইকেট অনেকটা উপমহাদেশের মতো আচরণ করছে, যেখানে বল স্পিন করে। তাই কন্ডিশন বিবেচনা করে এবং স্পিনারদের ওপর ভরসা রেখে দল সাজানো হয়েছে।

অধিনায়ক জ্যোতির পারফরম্যান্স নিয়ে সাজ্জাদের কথা,‘জ্যোতির (নিগার) বিশ্বমানের হয়ে ওঠার সামর্থ্য রয়েছে, কিন্তু সে দীর্ঘ সময় ধরে ইনজুরি নিয়ে খেলছে। এই ইনজুরি না থাকলে সে হয়তো আরও উচ্চপর্যায়ে যেতে পারতো।। ইনজুরি নিয়ে খেলা চালিয়ে যাওয়া তার ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর একমাত্র সমাধান হলো পর্যাপ্ত বিশ্রাম।’

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন গ্রুপপর্বের পরবর্তী ম্যাচে লড়বে জ্যোতির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার (উইকেটরক্ষক), জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার ইসলাম।

আবহাওয়া

মুন্সীগঞ্জে গরু চুরির অভিযোগে আ.লীগ নেতার ছেলেসহ গ্রেপ্তার ২

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশের সময় : ০১:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬