ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা দুই সন্দেহভাজন চোরের মধ্যে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাদুরগাছা গ্রামের নিলুফার ইয়াসমিন নামে এক বিধবা নারীর বাড়িতে গরু চুরির উদ্দেশে কয়েকজন প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে নিলুফার ইয়াসমিন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে আটক করেন গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রকাশের সময় : ১২:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬