Dhaka বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়াতালি দিয়ে বিপিএল করার চেয়ে না করা ভালো : তামিম ইকবাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২০২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসর নিয়ে সমালোচনা কম হয়নি। ২০২৫ সালে ফিক্সিং ইস্যু এবং পেমেন্ট ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। অন্যদিকে সবশেষ আসরে দল নিয়ে ছিল চরম অব্যবস্থাপনা। তাই জোড়াতালি দিয়ে বিপিএল করার চেয়ে না করা ভালো বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করবো না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।

তিনি বলেন, আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট ইস্যু নিয়ে চলছে আলোচনা। গেল আসরে দুটি দল কোনো চুক্তি না করেই খেলে ফেলেছে। এছাড়া ব্যাংক গ্যারান্টির সম্পূর্ণ টাকাও নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়েছেন বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে। তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।

পরে তামিম আরো বলেন, আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।

গেল বিপিএলে কত টাকা লস হয়েছে সে বিষয়ে তামিম বলেন, পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।

বাংলাদেশের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ১৫-১৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন,বুঝলাম আপনি একটা টুর্নামেন্ট করছেন। আগে এই টুর্নামেন্ট এক সময় লাভ করত। আজ সেই টুর্নামেন্টে ১০ থেকে ১৪, ১৫, ১৬ যা-ই হোক, সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না। তবে এরকম কিছু একটা হবে ১৪-১৬ হাজার কোটি টাকার মধ্যে। এভাবে করে আর কয় দিন। আমাদের আরও কিছু করার আছে। আমি জানি না সামনে ইনশা আল্লাহ যদি দায়িত্বে আসি, আমার যেটা ইচ্ছা পরিষ্কার বলে দিচ্ছি। যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে মনে হয় না বিপিএলটা করা উচিত আমাদের।

ঠিকঠাক ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় বিপিএল আয়োজনে প্রায়ই সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ তামিমের। আজ সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, নিয়মিত বিপিএল হওয়া উচিত বলে মনে করি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ফ্র্যাঞ্চাইজি। আমার কোনো কারণে যদি বিসিবি ভোগান্তিতে পড়ে, তাহলে আমাকে ধরতে হবে। জেনেশুনে আপনি ভুল করলে সেটা অপরাধ।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা। সবশেষ আসরে দুটি দলের সঙ্গে কোনো চুক্তিই হয়নি বলে জানিয়েছেন তিনি।

ফাহিম সিনহা বলেন, দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করবো। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে।

আবহাওয়া

জোড়াতালি দিয়ে বিপিএল করার চেয়ে না করা ভালো : তামিম ইকবাল

প্রকাশের সময় : ০৬:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬