চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রজিতপুর ও গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।

তারা হলেন শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষ্মীপুর এলাকার মিজানুর রহমান (৪৭) ও তার ছেলে সাগর হোসেন (১৮)।

অপরদিকে, একই সময়য় গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা সড়কের তেতুলতলা এলাকায় ট্রাকচাপায় ভ্যানচালক বাবর আলী (২৯) ঘটনাস্থলেই মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুর সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাসার বলেন, বাবর আলী নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে রহনপুরের দিকে যাচ্ছিলেন। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন এই ভ্যানচালক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগে জোর এফবিসিসিআইর

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত

প্রকাশের সময় : ০৮:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪