Dhaka বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

স্থানীয়রা জানান, এনামুল হক রাসেল ও তার মা তাদের বাড়ির পাশে স্যালো মেশিনের জন্য রাস্তার পাশে স্থাপনকৃত বিদ্যুতের খুঁটির তার থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। প্রথমে ছেলের শরীরে আগুন ধরে যায়, তাকে বাঁচাতে গিয়ে মা আমেনা বেগমও আহত হন। পরে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবহাওয়া

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি : তথ্যমন্ত্রী

চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

প্রকাশের সময় : ১২:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬