ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কোচের হোস পাইপ ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে হঠাৎ জে নম্বর কোচের হোস পাইপ ছিঁড়ে যায়। এতে ট্রেনটি তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে পড়ে। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীরা মেরামতের কাজ শুরু করেন। হোস পাইপ ঠিক করার পর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
ওসি আকতার হোসেন আরও বলেন, ঘটনাটি স্টেশন এলাকার মধ্যে হওয়ায় একটি লাইন সাময়িকভাবে ব্লক হয়ে যায়। তবে বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 





















