Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রবিউল মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান মোল্লার ছেলে। তিনি নড়াইল সদর থানায় পুলিশ কনেস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অজ্ঞাত একটি বাস পুলিশ কনস্টেবল রবিউল ইসলামের মোটরসাইকেলে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের লোকজন বলছে, রাতে নড়াইল সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেলে করে মুকসুদপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বাস চাপায় তিনি নিহত হন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, চালক ও বাসটি আটক করতে তৎপরতা শুরু করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আবহাওয়া

গোপালগঞ্জে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

প্রকাশের সময় : ০২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫