Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরুচোর চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

রোববার (১০ মে) সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে এবং মরদেহ মর্গে পাঠায়। এছাড়া গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে পিটুনি দেয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, গত কয়েকদিন ধরেই এই এলাকায় চোরের উৎপাত বেড়েছে। গতকাল মধ্যরাতে পিকআপ ভ্যান নিয়ে চোর এলাকায় প্রবেশ করে। তারা গরু চুরির প্রস্তুতি নিলে এলাকাবাসী টের পেয়ে যায়। এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আসে।

স্থানীয় মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান বলেন, গত কয়েকদিন থেকে চোরের উপদ্রব বেড়েছে। সেজন্য এলাকার লোকজন কদিন ধরেই সজাগ রয়েছে। আজ ভোর ৪টার দিকে চোরের উপস্থিত টের পেয়ে এলাকার লোক তাদের আটক করে গণপিটুনি দেয়।

কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। তিনজনই মারা গেছেন। আরও কয়েকজন পালিয়ে গেছে। তাদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আবহাওয়া

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

প্রকাশের সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬