গাইবান্ধায় নিজ বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাইবান্ধা জেলা প্রতিনিধি : 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামছুন্নাহার রুমা (৪৫) নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছামছুন্নাহার একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের সোলায়মান মাস্টারের মেয়ে।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এক ছেলে সন্তান নিয়ে বাবার মালিকানাধীন বাসাটিতে বসবাস করছিলেন রুমা। পড়াশোনার কারণে তার ছেলে ঢাকায় থাকায় তিনি একাই থাকতেন। দুপুরের পর কে বা কারা ওই শিক্ষিকার বসতবাড়ির ঘরে ঢুকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এ সময় ঘরের আসবাবপত্র অগোছালো ও এলোমেলো অবস্থায় দেখতে পান তারা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ সার্বিক বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য শিক্ষিকার লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছরে ১,৩৩৪ রেল দুর্ঘটনা, সবচেয়ে বেশি পূর্বাঞ্চলে : সংসদে রেলমন্ত্রী

গাইবান্ধায় নিজ বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬