গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল হয়ে প্রায় সোয়া দুই ঘণ্টা আটকে থাকার পর দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা ত্রুটি মেরামতের কাজ করেন। সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা কাজ করে ইঞ্জিনের ত্রুটি মেরামত করেন। সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে।

ওসি আরও বলেন, ইঞ্জিন বিকলের কারণে গফরগাঁও স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে ১ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রাখা হয়।

এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায়ই ইঞ্জিন বিকলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, ট্রেনের ইঞ্জিনে ত্রুটির কারণে মাঝপথে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়। এ ধরনের ঘটনা কমাতে ট্রেনের ইঞ্জিন ও যন্ত্রাংশের কার্যকর রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ০১:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬