কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক এ কে মোস্তাফিজুর রহমান ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা। তিনি গোলাম কিবরিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর বাস ও মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে বাস ও মাইক্রোবাসে আটকে পড়া যাত্রীদের বের করে হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হলেও পরে দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো সহ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পরীক্ষামূলকভাবে ‘ওয়েস্ট ডিজিটাল ভ্যান’ চালু করলো ডিএনসিসি

কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬