এবার ঈদের সময় সড়কের অবস্থা ভালো ছিল: কাদের

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ২৯৫ জন দেখেছেন

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যানজট হয়নি।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না।

পদ্মা সেতুর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’

এবার ঈদের সময় সড়কের অবস্থা ভালো ছিল: কাদের

প্রকাশের সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২