Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসির এমডি পদে পরিবর্তন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • ২৮৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও এলো নতুন মুখ। এমডির দায়িত্বে থেকে সরিয়ে দেওয়া হয়েছে নুজহাত ইয়াসমিনকে। তার জায়গায় নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

এর আগে গত ৩০ জানুয়ারি এফডিসির এমডির অপসারণসহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠন। এর মধ্যে একটি ছিল এমডিকে এফডিসিকে ঢুকতে না দেয়া এবং তার অপসারণ। সে সময় ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন নুজহাত ইয়াসমিন। দীর্ঘ সময় ধরে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। তার অপসারণের জন্য মানববন্ধনও করেছিলেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা।

অবশেষে এফডিসির মুখ্য রদবদল হল; ব্যবস্থাপনা পরিচালক পদে নুজহাতের স্থলাভিষিক্ত হলেন দিলীপ কুমার বণিক।

বলে রাখা ভালো সাবেক এমডি নুজহাত ইয়াসমিনের ওপর বিএফডিসির কর্মচারীরা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠনই ক্ষুব্ধ। বিভিন্ন সময় তার বিরুদ্ধে করেছে আন্দোলন। কেননা অনিয়মের অভিযোগে জর্জরিত ছিলেন নুজহাত ইয়াসমিন।

আবহাওয়া

শান্তিপ্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের মূল লক্ষ্য : আইজিপি

এফডিসির এমডি পদে পরিবর্তন

প্রকাশের সময় : ১০:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪