ইউএস-বাংলার টিকিট কিনলেই হোটেল ফ্রি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ৩৩৯ জন দেখেছেন

দেশীয় পর্যটকদের চাহিদার কারণে কক্সবাজার ও মালদ্বীপের রাজধানী মালেতে দুটি রিটার্ন টিকিট কিনলেই দুই রাতের জন্য হোটেল ফ্রি অফারের মেয়াদ পুনরায় বাড়িয়েছে ইউএস-বাংলা। দেশীয় পর্যটকদের ভ্রমণকে আকর্ষণীয় করার লক্ষ্যে ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’অফারটি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার (১ আগস্ট) ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ অফারটি সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অফারটি ইউএস-বাংলার নিজস্ব যেকোনো সেলস কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে।

অফারটি দুজন পর্যটকের জন্য প্রযোজ্য হবে। প্রাপ্ত বয়স্ক পর্যটকের সঙ্গে পাঁচ বছরের নিচের সন্তানের জন্যও অফারটি গ্রহণযোগ্য হবে। ইউএস-বাংলা এয়ারলাইনের নির্ধারিত হোটেলের জন্য অফারটি প্রযোজ্য হবে। এছাড়া, হোটেলের সঙ্গে বুফে ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সপোর্টও ফ্রি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমুদ্র কেন্দ্রিক পর্যটনকে আকৃষ্ট করতে বাংলাদেশি পর্যটকদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা। সেই সঙ্গে পৃথিবীর অন্যতম সৌন্দর্যের লীলাভূমি, সাদা বালি, নীল সমুদ্রের জলরাশি আর নীল আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে যাওয়া মালদ্বীপকে উপভোগ করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ অফার দিয়েছে। যা দেশীয় পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শুধু আইন কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব : স্থানীয় সরকারমন্ত্রী

ইউএস-বাংলার টিকিট কিনলেই হোটেল ফ্রি

প্রকাশের সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২