আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আগেই জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক আসর। সেই ঘোষণার বাস্তবায়ন করে এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।

জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচ খেলা ওটামেন্ডির শেষ উপস্থিতি ছিল সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে। স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। ফলটা প্রত্যাশিত না হলেও গর্ব নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন বার্তায় ওটামেন্ডি লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপের ফাইনাল। কাঙ্ক্ষিত ফল না পেলেও মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে।’

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে সুযোগ করে দেওয়ার জন্য দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ক্যারিয়ারে এখনই ইতি টানছেন না ওটামেন্ডি। সম্প্রতি তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। এর আগে ইউরোপে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে প্রায় ১৬ বছর খেলেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

বিদায় বার্তায় ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের উদ্দেশেও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন তিনি।

ওটামেন্ডি বলেন, ‘আমি হৃদয়ে প্রশান্তি নিয়ে বিদায় বলছি। এই জার্সির জন্য নিজের সর্বস্ব দিয়েছি, কখনো বিশ্বাস হারাইনি। তোমরাও কখনো বিশ্বাস হারাবে না। এই জার্সি তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে।’

তিনি আরও বলেন, ‘মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও। কোনো পরাজয় যেন তোমাদের স্বপ্ন কেড়ে নিতে না পারে। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা ফুটবলের পরবর্তী গৌরবময় অধ্যায় লিখবে তোমরাই।’

উল্লেখ্য, বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী ওটামেন্ডির বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আগে ইউরোপীয় ক্লাব ফুটবলেও সমৃদ্ধ অধ্যায় কাটিয়েছেন ওতামেন্দি। পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি এবং বেনফিকার হয়ে সফল সময় পার করার পর সম্প্রতি তিনি নিজ দেশের ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন।

দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওতামেন্দি নিজেকে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সফল ও নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বকাপ জয় থেকে শুরু করে একের পর এক বড় আসরের সাফল্যে তার অবদান আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা

প্রকাশের সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬