Dhaka সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা চলছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের শ্রম আইন সংশোধন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে সন্তোষজনক আলোচনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সন্তোষজনক, বিস্তারিত আলোচনা হয়েছে।

রোববার (১২ মে) দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে আলোচনা।

মন্ত্রী বলেন, আমি শুধু এতটুকু বলতে পারি, আমাদের আলোচনা চলছে। সোমবার (১৩ মে) সাড়ে ১১টা থেকে আবার শুরু হবে। আমি এখন কিছু বলব না, আগামীকাল আলোচনা শেষে বলব।

কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারবো, কোনটা গ্রহণ করতে পারবো না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে।

তিনি বলেন, ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলোর মধ্যে আজ প্রায় আড়াইঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনার বাকি আছে। সেগুলো শেষ হওয়ার পর আপনাদের বিস্তারিত জানাব।

আলোচনা কতটা সন্তোষজনক জানতে চাইলে মন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সন্তোষজনক। খুবই বিস্তারিত আলোচনা হয়েছে।

আইএলও’র প্রতিনিধি দলের মধ্যে আছেন, সংস্থাটির কান্ট্রি অফিসের পরিচালক টৌমো পৌটিআইনেন, লেবার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন (এলএডব্লিউসি) ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, ট্রেড ফর ডিসেন্ট ওয়ার্কের কারিগরি অফিসার চায়ানিক থামপারিপাতরা।

আবহাওয়া

তিনশো ফিটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত

আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা চলছে: আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪