Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৪৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ৩১৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবির দাপুটে ডিসি হিসেবে পরিচিত ছিলেন এই মশিউর রহমান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির যুগ্ন-পুলিশ কমিশনার (ডিবি) রবিউল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে।

২০২২ সালে মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি গুলশান বিভাগের ডিবি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর সর্বশেষ ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করা হয়। তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে।

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

২০১৩ সালে তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক দেওয়া হয়েছিল তাকে। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারি গুড সার্ভিসেস ব্যাচ’ দেওয়া হয়। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিন্যলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়ে এমএসএসও সম্পন্ন করেছেন।

আবহাওয়া

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৪৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪