Dhaka মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন- রংপুর জেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোজহারুল ইসলাম ও রাজশাহীর তানোর থানার রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে কয়েস উদ্দিন। মোজহারুল ইসলাম পাবনা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) ও কয়েস সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে মোজাহারুল ইসলাম ও কয়েস মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন। এ সময় পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর 

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশের সময় : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫