Dhaka বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের কৈডুবি রেল ক্রসিংয়ের পাশে বাসচাপায় অটোরিকশায় থাকা চার যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘরোয়া ইউনিয়নের সদরদী গ্রামের কবিরুলের স্ত্রী রিমু আক্তার, তার তিন বছর বয়সী শিশু রায়ান এবং রিমুর মা ও আব্দুর রহমান সিকদারের স্ত্রী নূরজাহান (৫০)। নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল মিয়া বলেন, ভাঙ্গা সদর থেকে একটি ব্যাটারিচালিত রিকশা যাত্রী নিয়ে চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। রিকশাটি কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ণ পরিবহনের একটি দ্রুতগতির বাস রিকশাটিকে চাপা দেয়।

এতে রিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। আহত হন তিনজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ও হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় জড়িত বাসটিকে জব্দ করা হয়েছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রকাশের সময় : ০১:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫