Dhaka শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া কিছুটা ভালোর দিকে আছেন : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, তবে কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৩০ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ নেয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, চিকিৎসকদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে জেনেছি গত কয়েকদিনের মতোই তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে কিছুটা ভালোর দিকে আছেন। সামনে তিনি আরও ভালো হবেন, চিকিৎসকরা সেই আশা করছেন।

মাহফুজ আলম বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর সঙ্গে আমিও তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি।

তথ্য উপদেষ্টা বলেন, সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে। উনি আপোষহীন ভূমিকা রেখেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। উনি উনার আত্মত্যাগের ফসল দেখে যেতে পারেন। যে নির্বাচনের জন্য উনি লড়াই করে গিয়েছে সে নির্বাচন যেন উনি দেখে যেতে পারেন। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রুপান্তরের সময়ে উনাকে যেন আমরা পাই। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক রুপান্তর খুবই সাচ্ছন্দে হয়৷ গণতন্ত্রের জন্য বহু মানুষ রক্ত দিয়েছে।

গণতান্ত্রিক রূপান্তরের পথে খালেদা জিয়াকে খুব প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, তার ত্যাগ এবং অবদানের কারণে সামনের দিনে বাংলাদেশ বিনির্মাণ তিনি দেখে যাবেন, সেই প্রত্যাশা রাখি। কারণ, গণতান্ত্রিক রূপান্তরে যারা জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে তাদের নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মান করতে চাই আমরা।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইস্যুতে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত আছে বলে জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

খালেদা জিয়া কিছুটা ভালোর দিকে আছেন : তথ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ১২:৪৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫