Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহ শহরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান।

নিহত মুরাদ হোসেন (৩৮) পবহাটি মণ্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।

পরিবারের অভিযোগ, সম্প্রতি মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় পরিবারের এক নিকটাত্মীয়ের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় মুরাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, মুরাদ দুপুরে পবহাটি সিটি মোড়ে বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মুরাদের উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাপাতাল মর্গে রয়েছে। এরই মধ্যে আসামি ধরতে পুলিশে কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আবহাওয়া

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫