ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফেনী জেলা প্রতিনিধি : 

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ফেনীর ছাগলনাইয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালের দিকে উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার গৌরিপুর এলাকার সুরুজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান ১০-১২ জন বন্ধুর সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। তারা রাজধানীর কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে মেহেদী চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, চট্টগ্রামগামী একটি চলন্ত মেইল ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর ইতোমধ্যে তার পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫