Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

মাগুরা জেলা প্রতিনিধি : 

মাগুরা সদর উপজেলায় জমির ধান কাটা নিয়ে বিরোধের মীমাংসার জন্য সালিশি বৈঠে বাদশা মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বর্গাচাষি আনোয়ার হোসেনের সঙ্গে শিউলি খাতুন নামে এক নারীর বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিষয়টি মীমাংসায় শুক্রবার দুপুরে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা তখন বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদবিশ্বাস বলেন, একজন ব্যক্তির মাথা এবং মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মাথার মধ্যে রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমান মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সালিশ নিয়ে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পারিবারিকভাবে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবহাওয়া

মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৬:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫