Dhaka রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা থেকে হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব পদে নিয়োগ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।

হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে দেশবাসীর নজর কাড়েন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন হুমায়ুন কবির, যা ইতোমধ্যে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

উপদেষ্টা থেকে হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব পদে নিয়োগ

প্রকাশের সময় : ১২:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫