Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

মানিকগঞ্জ শহরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই দোকান থেকে ২০-২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ সময় দোকানের মালিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণকারপট্টিতে এ ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

আহত দোকানি শুভ দাসকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিম দাশড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। তাঁর গ্রামের বাড়ি শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম দাশড়ার স্বর্ণকারপট্টির পাণ্ডব ভবনের নিচতলায় অবস্থিত শুভ দাসের ‘অভি অলংকার’ নামে একটি স্বর্ণালংকারের দোকান। শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ওই দোকানে ডাকাত দল হানা দেয়। দোকানের ভেতর কয়েকজন প্রবেশ করে। শুভ দাসের গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে দোকানের ভেতর লকার ভেঙে ২০-২২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। বাধা দিলে শুভকে পেছন থেকে ছুরিকাঘাত করে ডাকাতেরা। এতে শুভ গুরুতর আহত হন। তাঁকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে শনিবার (৫ অক্টোবর) রাতেই মানিকগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি এস এম আমান উল্লাহ বলেন, ডাকাত দল ওই দোকান থেকে ২০–২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে, যার বাজারদর আনুমানিক ৩৬ লাখ টাকা। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে। ওই দোকানে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আবহাওয়া

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি

প্রকাশের সময় : ০২:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫