Dhaka রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাঁচপুর সেতুতে গাড়িচাপায় ২ যুবক নিহত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর শিমরাইল কাঁচপুর সেতুর ওপরে গাড়িচাপায় দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে মহাসড়কের কাঁচপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজনের নাম মো. রাকিব। তিনি রংপুর জেলার বাসিন্দা। অপরজনের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

শিমরাইল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাঁচপুর ব্রিজের শিমরাইল অংশে দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর প্রায় ১০০ গজ দূরে তাদের দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, নিহতরা একই মালিকের দুটি ট্রাক চালাতেন। এর মধ্যে একটি ট্রাক নষ্ট হয়ে গেলে অন্য ট্রাক দিয়ে সেটিকে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ব্রিজের ডিভাইডারের ওপর দিয়ে গাড়ি উঠানোর চেষ্টা হয়। ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সাহায্য নিতে চাইছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব। কাচপুর ব্রিজের যে অংশে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে তা তদন্ত করছে পুলিশ। পুলিশ মরদেহ দুʼটি উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কূটনীতিকদের সম্মানে সংসদে জামায়াতের ইফতার মাহফিল

কাঁচপুর সেতুতে গাড়িচাপায় ২ যুবক নিহত

প্রকাশের সময় : ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫