Dhaka সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জীবননগর কালীগঞ্জ সড়কের তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে তুষার সিরামিকস কারখানা থেকে একটি ট্রাক বের হয়ে আসে। এ সময় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

প্রকাশের সময় : ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫