Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর বেলাবতে মালবাহী এক ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আলকাছ মিয়া একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের বাসিন্দা ও নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলকাছ মিয়া বারৈচা বাজার থেকে দোকানের মালামাল কেনার পর ব্যাটারিচালিত একটি ভ্যানে করে মালামাল নিয়ে নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারে ফিরছিলেন। বাজারের অদূরে দড়িকান্দি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানার পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ০১:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫