সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছে গাজী জসীম উদ্দিন।

সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিআইডির ডিআইজি (এইচআরএম) গাজী জসীম উদ্দিন ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি হিসেবে সিআইডি প্রধানের দায়িত্ব ভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ মার্চ সিআইডি প্রধান (অতিরিক্ত আইজিপি) মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। এমতাবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম

প্রকাশের সময় : ০২:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫