Dhaka শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত হাবিল (৩০) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বেলালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহাবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোহা. কাসেদ আলী।

তিনি বলেন, এলাকাবাসীর কাছে জানতে পেড়েছি, শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন। তিনি আরও বলেন, হাবিল খুব ভালো ছেলে। তিনি কোনো প্রকার চোরাকারবারির সঙ্গে জড়িত নয়। এমনকি তার নামে কোনো মামলাও নাই।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাত থেকে আটজন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। এই সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানি না। এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাতে পারবো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারে অনুদানের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশের সময় : ১২:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫