Dhaka মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারত গণতান্ত্রিক দেশ এটা প্রমাণ করতে তাদের শেখ হাসিনাকে ফেরত দিতে হবে : ফারুক

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জুলাই বিপ্লব নস্যাৎ করতে ভারত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারত গণতান্ত্রিক দেশ এটা প্রমাণ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে তাদের।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সচিবালয়ে আগুন। বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদেরকে পদচ্যুত করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করবেন না। দেরি করলেই এমন অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছে লেগে আছে। অনতিবিলম্বে দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আমার নেতা তারেক রহমান বলেছেন- আন্দোলনরত সব দল নির্বাচনে অংশগ্রহণ করব। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ভারত গণতান্ত্রিক দেশ এটা প্রমাণ করতে তাদের শেখ হাসিনাকে ফেরত দিতে হবে : ফারুক

প্রকাশের সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫