মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন সোমবার

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ৩০৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় দাফন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

তিনি জানান, তার মেয়ে কানাডা থেকে ফিরবেন সোমবার (২২ ডিসেম্বর)। মেয়ে ফিরলে দাফন করা হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ হয়ে পড়লে বিকেলে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নাম্বার বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা শনিবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে।

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সব সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন সোমবার

প্রকাশের সময় : ০৪:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪