Dhaka মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, পাঁচ লাখ টাকা অনুদান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৩২০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ-আহতদের পরিবারের সবার সঙ্গে বসে, প্রত্যেকের পুনর্বাসনের দায়িত্ব নেব।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন এ কথা বলেন। এসময় বিএনপির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার কথাও জানান স্থায়ী কমিটির এ সদস্য।

সালাহউদ্দিন বলেন, আন্দোলনকারী গুরুতর, যারা এখানে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাদের যে সহযোগিতা দরকার সেটা আমরা বুঝি। তারা অনেকে বলেছে- প্রতিশ্রুতি অনুযায়ী যে এক লাখ টাকা দেওয়ার কথা সেটা তারা পাননি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, যারা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তারা যেন দ্রুত এটা পৌঁছে দেন।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে আমাদের দলের স্বাস্থ্য সম্পাদকের কাছে দেওয়া হয়েছে, তিনি যার যতটুকু প্রয়োজন দেবেন।

বিএনপির পক্ষ থেকে আগেও আহতদের সাহায্য করা হয়েছে, আগামীতে এটা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, তবে আহতদের যাদের দেশে সুচিকিৎসা সম্ভব নয়, তাদেরকে দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

সালাহউদ্দিন বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ও তাদের দোসররা এখনও কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। তারা কীভাবে এখন দেশে রাজনীতি করার চিন্তা করে, তা আমি বুঝি না।

হাসপাতাল পরিদর্শনে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, পাঁচ লাখ টাকা অনুদান

প্রকাশের সময় : ০২:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪