কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে প্রাণ গেলো ভাই-বোনের

ঝালকাঠি জেলা প্রতিনিধি : 

ঝালকাঠির নলছিটিতে কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে চাচাতো ভাই-বোন মারা গেছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৪) ও রানা হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুইজন বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ দেখতে পায়। একপর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি আমার পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগে জোর এফবিসিসিআইর

কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে প্রাণ গেলো ভাই-বোনের

প্রকাশের সময় : ০২:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪