Dhaka রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি শম্ভু ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে শম্ভুকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেকে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য হন শম্ভু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

আবহাওয়া

দুবাই বিমানবন্দরে আটকা সোনাল চৌহান, মোদির হস্তক্ষেপ কামনা

সাবেক এমপি শম্ভু ৬ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ১২:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪