Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলায় ভাঙচুর করা হয়।

রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিলো চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। ৮ থেকে ১০ তলা এই ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এমনটি ভেতরে ঢুকে সকল যন্ত্রাংশ ভেঙে বাইরেও ফেলে দেওয়া হচ্ছে। ভবনের সামনেই জ্বলছিল আগুন।

গানবাংলা চ্যানেলে বিভিন্ন সময় দেশের প্রায় সব সংগীতশিল্পীকে গাইতে দেখা গেছে। এছাড়াও সরকারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করতেন তাপস। অনেকেই বলছেন, সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সর্বমহলেরই জানা। সে কারণেও হয়তো বিক্ষুব্ধ জনতা চ্যানেলটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকতে পারে।

আবহাওয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই : নৌপরিবহনমন্ত্রী

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

প্রকাশের সময় : ০২:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪