Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইল সদর উপজেলায় গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার নুরুন্নবি ও দুলাল। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। আজ বুধবার ভোরে ওই এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে তিনজন গরু চুরি করতে যান। কুকুরের ঘেউ ঘেউ শব্দে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তা শুনে গ্রামবাসী ছুটে এসে চোরদের ধাওয়া করে ধরে ফেলে পিটুনি দেয়। তাতে তিনজনের মৃত্যু হয়।

এলাকাবাসী আরও জানায়, নিহতদের সঙ্গে থাকা মোবাইল ফোনে কথা বলে জানা যায়, তাদের মধ্যে দুজনের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। তাঁরা হলেন নুরুন্নবী ও দুলাল।

এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ইতিমধ্যে তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবহাওয়া

নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪