Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের যে রেকর্ড শুধু মিরাজের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ২৭৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলমান আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। তবে লিগের তৃতীয় চক্রে ৫০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ পেয়ে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

চলমান মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফিফটি করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে ৫০০ রান ছাড়িয়ে গেছেন তিনি। এই চক্রে মিরাজের ৩০ উইকেট হয়েছে বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সফরেই।

২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সর্বনিম্ন ৫০০ রান ও ৩০ উইকেট পাওয়ার কীর্তি ছিল তিনজনের। সেই তালিকায় এবার মিরাজও যুক্ত হলেন। ২০১৯-২১ চক্রে ১৩৩৪ রানের পাশাপাশি ৩৪ উইকেট শিকার করেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০২১-২৩ চক্রে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের একই চক্রে একই কীর্তি গড়েন স্টোকসও। জাদেজার পর তিনি ৯৭১ রানের পাশাপাশি নেন ৩০ উইকেট। এবার মিরাজ চলমান চক্রে যুক্ত হলেন ৫১২ রান এবং ৩৪ নেওয়ার উইকেট নিয়ে।

স্বাভাবিকভাবেই চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক এবং উইকেটশিকারি মিরাজ। রান সংগ্রহে তার পরই অবস্থান মুমিনুল হকের। বাঁ-হাতি সাবেক এই টাইগার অধিনায়ক চলমান চক্রে ৪৭৮ রান করেছেন। এ ছাড়া মুশফিকুর রহিম ৪৫২ এবং নাজমুল হোসেন শান্ত করেছেন ৪৩৮ রান। এদিকে, বল হাতে চলমান টেস্ট চক্রে মিরাজের পর অবস্থান তাইজুল ইসলাম (২৪) ও হাসান মাহমুদের (২৩)।

সবমিলিয়ে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখন পর্যন্ত) ইংলিশ তারকা জো রুট। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটারের বর্তমান চক্রে রান ১৭১২। তার ধারেকাছে নেই আর কেউ। এরপর যথাক্রমে আছেন ভারতের যশস্বী জয়সওয়াল (১২৬৫) ও ইংল্যান্ডের বেন ডাকেট (১২২৬)। এ ছাড়া সর্বোচ্চ উইকেট নিয়েছেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৫৪)। এর বাইরে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড ৫১ এবং তার দুই সতীর্থ প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক সমান ৪৮টি করে উইকেট নিয়েছেন।

আবহাওয়া

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের যে রেকর্ড শুধু মিরাজের

প্রকাশের সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪