Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : 

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং র‌্যাবের সাবেক মুখপাত্র রিয়ার এডমিরাল (অব) এম সোহায়েলকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গুলশানের বাসা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের একটি দল। অপর একটি দল রামপুরা বনশ্রী এলাকা থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেফতার করে। এছাড়া, বনানী থেকে সোহায়েলকে গ্রেফতার করা হয়। ৩ জনকে রাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়েছে গোয়েন্দারা। বুধবার (২১ আগস্ট) তাদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে এমপি হয়েছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

আবহাওয়া

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

প্রকাশের সময় : ১২:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪