Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে চলতি অর্থবছরের জন্য ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিকটন এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সংযুক্ত আরব আমিরাত থেকে আনা ৩০ হাজার মেট্রিকটন ইউরিয়া সারের দাম নির্ধারণ করা হয়েছে ১২১ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৮০০ টাকা। আর কাফকোর সারের দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা।

বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জনা গেছে।
২০২৪-২০২৫ অর্থবছরে কাফকো থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করে শিল্প মন্ত্রণালয়। এর প্রতি মেট্রিক টনের মূল্য ৩৩০.৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে৷ যার পূর্ব মূল্য ছিল ২৯৯.৬২৫ মার্কিন ডলার।

অপরদিকে ২০২৩-২০২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে দশতম লটে ৩০ হাজার মেট্রিক টন (৫১০%) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির ক্রয় প্রস্তাবটিও করে শিল্প মন্ত্রণালয়। এর প্রতি মেট্রিক টনের মূল্য ৩৪৩.১৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যার পূর্বমূল্য ছিল ৩২২.৫০ মার্কিন ডলার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার

প্রকাশের সময় : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪