Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক :

কোটা আন্দোলনে ব্যাপক সহিংসতার জেরে দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (০১ আগস্ট) থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। শুরুতে কেবল কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বের ট্রেন চলবে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে রেল ভবনে ট্রেন চলাচল বিষয়ে জরুরি এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ূন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহদাত আলীসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

প্রকাশের সময় : ০৯:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪